ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার
নিজস্ব প্রতিবেদক :
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 9:40 PM

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ও লেনদেন—উভয়ই বৃদ্ধি পেয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ৭২০ কোটি টাকা অতিক্রম করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএসইতে মোট ১ লাখ ৯৭ হাজার ৭৬৭টি লেনদেনের (ট্রেড) মাধ্যমে ৩৮৯টি কোম্পানির ২৩ কোটি ৪৮ লাখ ২৬ হাজার ২৫৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়। দিন শেষে মোট লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ৭২০ কোটি ৯২ লাখ ১১ হাজার ৫০২ টাকা। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ১২৭টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ২২৬টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর সার্বিক সূচক বিশ্লেষণে দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬২.০৯ পয়েন্টে। এছাড়া বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৫.২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০.৭৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২.৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮.০১ পয়েন্টে অবস্থান করছে।
আজ লেনদেনের দিক থেকে শীর্ষ দশের তালিকায় স্থান পেয়েছে মালেক স্পিনিং, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, তৌফিকা ফুডস, আইডিএলসি, টেকনো ড্রাগ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, শাইনপুকুর সিরামিকস ও ডেল্টা স্পিনিং। অন্যদিকে দর কমার শীর্ষ তালিকায় ছিল সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, শার্প ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট ও এপেক্স স্পিনিং।
ক্যাটাগরিভিত্তিক চিত্রে আজ ডিএসইতে ‘এ’ শ্রেণির ১৯৬টি কোম্পানির মধ্যে ৮০টির দর বেড়েছে এবং ১০১টির কমেছে। ‘বি’ শ্রেণির ৭৪টি কোম্পানির মধ্যে ২৩টির দর বৃদ্ধি পায় এবং ৪৫টির দর কমেছে। এছাড়া ‘জেড’ শ্রেণির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দর বাড়লেও কমেছে ৮০টির। ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭টির দর ইতিবাচক থাকলেও ২৩টির দর কমেছে।