ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি

#
news image

কোম্পানি নিবন্ধনে দীর্ঘসূত্রতা ও দাপ্তরিক নির্ভরতা কমিয়ে পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার উদ্যোগ নিয়েছে সরকার। সিঙ্গাপুরের দ্রুত ও কার্যকর ব্যবসা নিবন্ধন ব্যবস্থার আদলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) চালু হতে যাচ্ছে ‘ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম’।

সোমবার (৩১ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, “গ্রাহকদের আর আরজেএসসি কার্যালয়ে আসতে হবে না। পুরো কার্যক্রম অটোমেটেড হলে উদ্যোক্তারা ঘরে বসেই স্বল্প সময়ে নাম ছাড়পত্র থেকে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।”

নতুন ব্যবস্থায় আবেদনের সত্যতা নিশ্চিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-টিন ও মোবাইল নম্বর রিয়েল-টাইমে প্রাক-যাচাইয়ের সুবিধা থাকছে। এজন্য নির্বাচন কমিশন, বিটিআরসি এবং বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ডাটাবেজের সঙ্গে সফটওয়্যারটিকে সংযুক্ত করা হচ্ছে। কারিগরি নিরাপত্তা ও মান নিশ্চিত করতে পরামর্শক হিসেবে যুক্ত রয়েছে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘ডাইনামিক সলিউশন লিমিটেড’ আগামী ১৫ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এর চূড়ান্ত হস্তান্তর করবে।

প্রক্রিয়াটি সহজ করতে স্ট্যান্ডার্ড, কাস্টমাইজড ও প্রি-অ্যাপ্রুভড—এই তিন ধরনের ‘সংঘস্মারক ও সংঘবিধি’ ব্যবহারের বিকল্প রাখা হয়েছে। আগামী প্রথম ছয় মাস কর্মকর্তাদের দ্রুত পুনঃযাচাইয়ের মাধ্যমে আবেদন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিবন্ধন প্রদানের অন্তর্বর্তীকালীন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত দায়িত্ব) শিবির বিচিত্র বড়ুয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

৩১ আগস্ট, ২০২৬,  9:18 PM