রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০%
মাজনুন মাসুদ :
৩১ আগস্ট, ২০২৬, 9:13 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৭ কর্মদিবসে এই ফলাফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (https://results.nu.ac.bd) প্রবেশ করে ফলাফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, এ বছর অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাটি চলতি বছরের ৩০ এপ্রিল শুরু হয়ে ১৫ জুন শেষ হয়েছিল। এর আগে গত বছর অনার্স শেষ বর্ষের ফল প্রকাশ করতে কর্তৃপক্ষের সময় লেগেছিল ৮৯ দিন।
দ্রুততম সময়ে ফল প্রকাশ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রাখা ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এ গতিশীলতা আনা হয়েছে। শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে এবং এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।”