ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন

#
news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিপ্রা রানী সেন দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গিয়েছেন। রোববার (৩০ আগস্ট) ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস।

এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ উদ্যোগে বিদ্যালয় হলরুমে এক ভাবগম্ভীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদ আহমদ খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, শাহ এইচ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী এবং বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরী রানী শর্মা।

সংবর্ধনা জবাবে আবেগঘন কণ্ঠে বিদায়ী শিক্ষক শিপ্রা রানী সেন বলেন, “১৯৮৯ সালের ২ জুলাই এই বিদ্যালয়ে যোগদানের পর দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের পরম স্নেহে পাঠদান করেছি। সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা সারাজীবন মনে থাকবে। এই আঙিনা থেকে শারীরিকভাবে বিদায় নিলেও আমার শুভকামনা সবসময় বিদ্যালয়ের সাথেই থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমিদাতা সদস্য শামীম আহমদ, বিদ্যোৎসাহী সদস্য নিজাম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি রিপন নারায়ন দাস, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, সোয়াদা বেগম এবং সহকারী শিক্ষিকা বাপ্পি দে, অমি দে ও বাপ্পি দাস। বক্তারা তাঁর নিষ্ঠা, সততা ও দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, শিপ্রা রানী সেন ১৯৮৭ সালের ২০ ডিসেম্বর সুজাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে প্রথম যোগদান করেছিলেন।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

৩১ আগস্ট, ২০২৬,  9:06 PM