ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

#
news image

হাড্ডাহাড্ডি লড়াই ও বৃষ্টির বাধা উপেক্ষা করে গ্যালারিতে উপস্থিত প্রায় ১৫ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত টাইব্রেকারে জয় পেয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্থান করে নিয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে পবা উপজেলা ফুটবল দলের মুখোমুখি হয় মোহনপুর। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মোহনপুর উপজেলা দল ৪-২ গোলে পবা উপজেলা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আকতার হোসেন।

আজ টুর্নামেন্টে বিরতি থাকবে। আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে দুর্গাপুর উপজেলা ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ফুটবল দল।

দর্শকমুখর স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, পবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক এবং সাবেক ফুটবলার আলী আফতাব তপন ও মুরাদুজ্জামান এলানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাবুল, রাজশাহী প্রতিনিধি:

৩১ আগস্ট, ২০২৬,  8:44 PM