প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর
নিজস্ব প্রতিবেদক :
৩১ আগস্ট, ২০২৬, 9:16 PM

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর মেয়াদে এ নতুন হার কার্যকর থাকবে।
অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ২২৫ টাকা করে পাবেন। এ ছাড়া উভয় শ্রেণির বৃত্তিধারীরা প্রতি বছর এককালীন ২২৫ টাকা করে এককালীন অনুদান পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মেধাবৃত্তি খাত থেকে এই বৃত্তির অর্থ সংস্থান করা হবে।
বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকের হিসাবে ‘জি-টু-পি’ (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো হবে। সংশ্লিষ্ট অর্থবছরের ৩০ জুনের মধ্যে এ অর্থের বিল উত্তোলন নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি বা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিনাবেতনে পড়াশোনার সুযোগ পাবে। তবে বৃত্তির অর্থ বহাল রাখতে হলে শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি বজায় রাখতে হবে।
প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধন, বাতিল বা পুনর্বণ্টনের পূর্ণ ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সংরক্ষণ করবেন বলেও নির্দেশনায় জানানো হয়।