ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা

#
news image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন—জনসংখ্যা, ১৮ হাজারেরও বেশি ভোটার, প্রবাসী রেমিট্যান্স এবং উচ্চশিক্ষিত তরুণের উপস্থিতিতে অর্থনৈতিকভাবে এক সম্ভাবনাময় জনপদ। তবে ২০২৬ সালেও এই ইউনিয়নে চিকিৎসা, বিদ্যুৎ ও সড়ক যোগাযোগের বেহাল দশা মৌলিক নাগরিক সুবিধার কঙ্কালসার চিত্রকে সামনে নিয়ে এসেছে।

সম্প্রতি সকালে অসুস্থ ও জ্ঞান হারানো ১৮ বছর বয়সী এক তরুণীকে স্বজনেরা যানবাহনের অভাবে কাঁধে করে দেড় কিলোমিটার দূরের হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে ছোটেন। এই ঘটনা স্থানীয়দের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তাঁদের অভিযোগ, এলাকায় একটি পল্লী ক্লিনিক থাকলেও তা নিয়মিত খোলে না। ফলে জরুরি ও প্রাথমিক চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা।

চিকিৎসার পাশাপাশি বিদ্যুৎ সংকটও এখানে চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৮ ঘণ্টাও বিদ্যুৎ মেলে না। অনেক সময় টানা ২৪ থেকে ৩৬ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা, যা শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি জীবনকে স্থবির করে দিচ্ছে। এছাড়া ইউনিয়নের সড়ক যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ায় বর্ষাকালে গর্ভবতী নারী কিংবা মুমূর্ষু রোগীদের দ্রুত জেলা বা উপজেলায় স্থানান্তর করা অসম্ভব হয়ে ওঠে।

শিক্ষা, অর্থ ও প্রবাসী আয়ে সমৃদ্ধ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গ থাকার পরও কেন ধরমন্ডল মৌলিক নাগরিক সুবিধা থেকে পিছিয়ে থাকবে—তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকেরা।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও নাসিরনগর উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং অবহেলিত জনপদটির সংকট সমাধানে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

৩১ আগস্ট, ২০২৬,  8:56 PM