ইতিহাস রক্ষায় তরুণদের দৃষ্টান্ত: বাগেরহাটে 'হেরিটেজ অ্যান্ড নেচার ভয়েসেস'-এর অভিযান
এস এম নূর ইসলাম, বাগেরহাট ব্যুরো :
৩১ আগস্ট, ২০২৬, 8:36 PM

বাগেরহাট পৌরসভার ডাকবাংলো বধ্যভূমি ও শহীদ মিনারের নামফলক পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তরুণদের সংগঠন ‘হেরিটেজ অ্যান্ড নেচার ভয়েসেস বাংলাদেশ’। তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস-ঐতিহ্যের প্রতি উদ্বুদ্ধ করা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের লক্ষ্যে সোমবার (৩১ আগস্ট) সদর উপজেলার ডাকবাংলো বধ্যভূমি স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিসূত্রে জানা যায়, বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো বাংলাদেশের ইতিহাস, আত্মত্যাগ ও জাতীয় আত্মপরিচয়ের প্রতীক। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণের ময়লা-আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং শহীদ মিনারের মূল নামফলকটি পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত করার কাজ পরিচালনা করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সুশীল সমাজের প্রতিনিধি এস কে হাসিব তরুণদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ঐতিহ্য রক্ষায় এমন কার্যক্রম নিয়মিত চাল রাখার আহ্বান জানান।
সংগঠনের প্রতিনিধিদের মতে, ইতিহাস ও ঐতিহ্যকে ভালোবেসে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখা সবার নৈতিক দায়িত্ব। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।