ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন  গাজীপুরে কৃষি গবেষণা ও ধান গবেষণায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  মাদক বন্ধ হবে কীভাবে—যখন মাদক ঘিরেই গড়ে উঠে অর্থনৈতিক স্বার্থের চক্র ? বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য জেলা পরিষদের আর্থিক সহায়তা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা রাজশাহীতে নভেম্বরে শুরু হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’ সিরাজগঞ্জে চালকল মালিকদের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি গাজীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩, গাড়ি উদ্ধার কচুয়ায় রাড়ীপাড়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মামলাবাজ রাসেলে অতিষ্ট ফেরদৌস গং মিথ্যা মামলা নিয়ে ঘর ছাড়া অনেকেই

গাজীপুরে কৃষি গবেষণা ও ধান গবেষণায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

#
news image

গাজীপুরে কৃষিবিদ অ্যাসোসিয়েশন উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগষ্ট) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ অ্যাসোসিয়েশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
তিনি জলবায়ু পরিবর্তনের পরিবেশগত ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বাসযোগ্য করে রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান সামাজিক আন্দোলনকে বিস্তৃত করার আহ্বান জানান।
এসময় সভায় জহির উদ্দিন স্বপন বলেন, পরিবেশ ও ইকোসিস্টেমের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মহাবিশ্বে জীবন ধারণের জন্য একমাত্র পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তাই কেবল যান্ত্রিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেধা ও বিবেককে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের কাজ করতে হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ ও বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায়  প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ করেছে, যার এ বছরের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।

তিনি প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ ভাবনায় সারা দেশে সবুজায়নের ব্যাপক প্রসারের জোর তাগিদ দেন। একইসঙ্গে এই সামাজিক আন্দোলন সফল করতে কৃষিবিদ সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি,কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম খানসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

ইমন খান, গাজীপুর প্রতিনিধি :

২৫ আগস্ট, ২০২৬,  10:39 AM