ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মাদক বন্ধ হবে কীভাবে—যখন মাদক ঘিরেই গড়ে উঠে অর্থনৈতিক স্বার্থের চক্র ? বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য জেলা পরিষদের আর্থিক সহায়তা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা রাজশাহীতে নভেম্বরে শুরু হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’ সিরাজগঞ্জে চালকল মালিকদের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি গাজীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩, গাড়ি উদ্ধার কচুয়ায় রাড়ীপাড়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মামলাবাজ রাসেলে অতিষ্ট ফেরদৌস গং মিথ্যা মামলা নিয়ে ঘর ছাড়া অনেকেই সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

সিরাজগঞ্জে চালকল মালিকদের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

#
news image

চালকল মালিকদের কাছে চাঁদা দাবি ও অব্যাহত হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মিল মালিকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি পেশ করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারের জরুরি খাদ্য মজুত গড়ে তোলা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকারি উদ্যোগে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে আসছি। বিগত সাত-আট বছর ধরে প্রতি মৌসুমে চাল সরবরাহ করতে গিয়ে আমাদের কেজিপ্রতি ৪ থেকে ৮ টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। তবুও জাতীয় স্বার্থে আমরা চাল সরবরাহ অব্যাহত রেখেছি। কেবল সদ্যসমাপ্ত বোরো সংগ্রহ মৌসুমে কেজিপ্রতি ১ থেকে ২ টাকা লাভ হয়েছে।”

বক্তারা অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার মোশাররফ হোসেন সরকারের ছেলে এস এম সোহাগ সরকার চালকল মালিকদের কাছে চাঁদা দাবি ও নানা ধরনের হুমকি দিয়ে আসছেন। তিনি চান না সরকারের খাদ্য মজুতের লক্ষ্যমাত্রা পূরণ হোক এবং চালের বাজার স্থিতিশীল থাকুক। অবিলম্বে এ ধরনের চাঁদাবাজি ও হুমকি বন্ধ না হলে রায়গঞ্জের ১৩৭টি চালকলের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।

তবে আনীত সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত এস এম সোহাগ সরকার বলেন, “রায়গঞ্জে চালকলের লাইসেন্স প্রদান ও সরকারি চাল বরাদ্দে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করায় আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শেখ, সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম সবুজ ও উপদেষ্টা কামরুল ইসলাম খন্দকার বাবলুসহ স্থানীয় মিল মালিকবৃন্দ।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

২৩ আগস্ট, ২০২৬,  9:16 PM