ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মাদক বন্ধ হবে কীভাবে—যখন মাদক ঘিরেই গড়ে উঠে অর্থনৈতিক স্বার্থের চক্র ? বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য জেলা পরিষদের আর্থিক সহায়তা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা রাজশাহীতে নভেম্বরে শুরু হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’ সিরাজগঞ্জে চালকল মালিকদের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি গাজীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩, গাড়ি উদ্ধার কচুয়ায় রাড়ীপাড়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মামলাবাজ রাসেলে অতিষ্ট ফেরদৌস গং মিথ্যা মামলা নিয়ে ঘর ছাড়া অনেকেই সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা

#
news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং সিলেটের কৃতিসন্তান হুমায়ুন কবির সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনোনীত হওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জোহরের নামাজের পর স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়। পৌর শহরের পুরাণ বাজার এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর ওপর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবাস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বিএনপি নেতা ইকবাল আহমেদ, তখলিছ আলী, আব্দুল হান্নান, নজির উদ্দিন, হারিছ আলী, মতছির আলী, ইসলাম উদ্দিন, বাবুল মিয়া ও জয়নাল মিয়া।

এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা কাপ্তান মিয়া, সোহেল আহমেদ, সাজ্জাদ আলী শিপলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :

২৩ আগস্ট, ২০২৬,  9:23 PM