ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মাদক বন্ধ হবে কীভাবে—যখন মাদক ঘিরেই গড়ে উঠে অর্থনৈতিক স্বার্থের চক্র ? বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য জেলা পরিষদের আর্থিক সহায়তা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা রাজশাহীতে নভেম্বরে শুরু হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’ সিরাজগঞ্জে চালকল মালিকদের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি গাজীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩, গাড়ি উদ্ধার কচুয়ায় রাড়ীপাড়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মামলাবাজ রাসেলে অতিষ্ট ফেরদৌস গং মিথ্যা মামলা নিয়ে ঘর ছাড়া অনেকেই সাংবিধানিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

ষাটগম্বুজে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

#
news image

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় ষাটগম্বুজ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সামাজিক প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরাসরি বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়নের প্রশাসক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন বিথী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এস এম নূর ইসলাম, বাগেরহাট ব্যুরো :

২৩ আগস্ট, ২০২৬,  11:58 AM