আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মাসুদ রানা ঃ
৩১ আগস্ট, ২০২৬, 9:00 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইকবাল হোসেন, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিনাশী অংশ। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এবং সাংস্কৃতিক মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।