ভাঙ্গায় নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর :
৩১ আগস্ট, ২০২৬, 8:34 PM

কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোক্তার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “কাজী নজরুল ইসলাম মানবতা, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে শিক্ষা দেয়। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন এবং নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নজরুলচর্চার গুরুত্ব অপরিসীম।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নজরুলের সৃষ্টিকর্ম মানুষের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ভাঙ্গায় এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
উদ্বোধনী পর্ব শেষে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও হামদ-নাতসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পরবর্তীতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।