বাগেরহাটে কাব্যগ্রন্থ ‘অষ্টক’-এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা
সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :
০২ আগস্ট, ২০২৬, 11:04 PM

বাগেরহাট সাহিত্য পরিষদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী কাব্যগ্রন্থ ‘অষ্টক’-এর মোড়ক উন্মোচন ও এক মনোজ্ঞ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাট সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব মোহাম্মদ বরকত আলী রচিত কাব্যগ্রন্থ ‘অষ্টক’-এর মোড়ক উন্মোচন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
মোড়ক উন্মোচন শেষে প্রধান অতিথি বলেন, “বাগেরহাট সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই সংগঠনের ধারাবাহিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কবি, সাহিত্যিক ও গবেষকদের সৃজনশীল চর্চায় অনুপ্রাণিত করছে।”
তিনি আরও বলেন, “সাহিত্য একটি জাতির মনন, ইতিহাস ও মূল্যবোধের ধারক। প্রযুক্তিনির্ভর এই সময়েও বই, গবেষণা ও সৃজনশীল লেখালেখির চর্চা অব্যাহত রাখতে হবে। নতুন প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করা এবং মুক্তচিন্তার বিকাশে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মতিয়ার রহমান, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, ডা. মনোয়ারা আজাদ এবং হাফেজ মাওলানা রুহুল আমিন খান।
বাগেরহাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা তাঁদের স্বরচিত কবিতা, প্রবন্ধ ও সাহিত্যকর্মের অংশবিশেষ আবৃত্তি ও পাঠ করেন।
অনুষ্ঠানে বক্তারা সাহিত্যচর্চা, বই প্রকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় সাহিত্যপ্রেমী, লেখক, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।