ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ।

তৎকালীন ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ গভীর রাতে ঢাকা ক্যান্টনমেন্টের বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বর দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।

রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বিনাবিচারে দীর্ঘ ১৮ মাস (৫৫৪ দিন) কারাবন্দী রাখা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। কারান্তরীণ থাকাকালে রিমান্ডের নামে অমানবিক শারীরিক নির্যাতনের ফলে তাঁর মেরুদণ্ড গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি লাভ করেন।

জামিন পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালেই লন্ডনে যান তিনি। সাথে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। চিকিৎসা ও প্রবাস জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।

পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনরায় নিয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করছেন।

নিজস্ব প্রতিবেদক :

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  9:47 PM