চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 9:20 PM

শিক্ষার মানোন্নয়ন, মাদক প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর নটাখোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও নৈতিক মূল্যবোধ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অপরিসীম। সন্তানদের পড়াশোনা ও চলাফেরার প্রতি অভিভাবকদের সরাসরি নজরদারি রাখতে হবে।”
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।
এ সময় বক্তারা মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. কুদ্দুস আলী, আমিনুল হক বাচ্চু ও মোস্তফা কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।