বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল
গাছা (গাজীপুর) প্রতিনিধি :
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 9:22 PM

গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। আজ ৩ সেপ্টেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার বাদ আছর গাজীপুর মহানগরের ৩৫ নং ওয়ার্ডের বোর্ড বাজারস্থ সালামত খান সুপার মার্কেটে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক আবেগময় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য এবং ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফারুক হোসেন খান।
স্মৃতিচারণ করতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন রাজপথের এক বিশ্বস্ত সৈনিক এবং পরম শ্রদ্ধেয় সংগঠক। এলাকার সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর অবদান ও নীতি-আদর্শ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে গাছা থানা বিএনপি এবং এলাকার সাধারণ মানুষ একজন অভিভাবক ও মানবিক ব্যক্তিত্বকে হারালো। আপনজনকে হারানোর যন্ত্রণা সহ্য করা বড়ই কঠিন। মরহুমের পরিবারের এই দুঃসময়ে আমরা কেবল শোকাহত নই, তাদের এই বেদনার সমান অংশীদার। মহান আল্লাহ যেন পরিবারটিকে এই শোক সহ্য করার শক্তি দেন।”
দোয়া মাহফিলে উপস্থিত থেকে শোকগাথা বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সদস্য হারুন অর রশীদ খান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী, এলাকার প্রবীণ মুরুব্বিয়ান এবং সর্বস্তরের সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে শত শত মানুষের উপস্থিতি পুরো পরিবেশকে এক বিষাদময় আবহ সৃষ্টি করে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় বিজ্ঞ আলেম। এসময় উপস্থিত সর্বস্তরের মানুষ হাত তুলে অশ্রুসজল চোখে পরম করুণাময় আল্লাহর দরবারে আকুতি জানান, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং একই সাথে শোকাতুর পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।