ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

#
news image

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠন ও স্থানীয় সচেতন সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মোল্লা।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য দেন কদমতলা বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব সেন ও নারী প্রতিনিধি সুমি আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ ভিত্তিহীন মামলা দিয়ে এলাকার জনপ্রিয় দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।” অনতিবিলম্বে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  9:09 PM