ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সংসদীয় দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে ফরিদপুর-৪ আসনের এমপি বাবুল

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

একই সঙ্গে জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী কমিটিতে দায়িত্ব পাওয়ায় ফরিদপুর-৪ আসনের রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে ভাঙ্গার যোগাযোগ অবকাঠামো, গ্রামীণ সড়ক সংস্কার এবং সদরপুর ও চরভদ্রাসনের বিস্তীর্ণ কৃষাঞ্চলের সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় সংসদে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ পাবেন এমপি বাবুল। বিশেষ করে পদ্মাসেতু ও এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ভাঙ্গার সড়ক নিরাপত্তা এবং চরাঞ্চলের কৃষি উপকরণের সহজলভ্যতার ক্ষেত্রে তিনি কার্যকর অবদান রাখতে পারবেন।

এ বিষয়ে স্থানীয় বিশ্লেষকরা জানান, কৃষি ও যোগাযোগ দুটি খাতই পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে এমপি বাবুলের অন্তর্ভুক্তিতে ফরিদপুর-৪ আসনের যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন ও কৃষি খাতের টেকসই সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত হবে।

মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর :

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  8:24 PM