ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

#
news image

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পরামর্শমূলক আলোচনা সভা, টি-শার্ট ও ক্যাপ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা সৃষ্টি ও জনদুর্ভোগ নিরসনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বড়লেখা পৌর শহরের নিসচা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে সংগঠনের ১১তম মহাসমাবেশে নিবন্ধিত অনুপস্থিত সদস্যদের মধ্যে অফিশিয়াল টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘ষাটমাকণ্ঠ’ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও নিসচা পৃষ্ঠপোষক আবুল কাসেম।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম বলেন, “নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে সময়োপযোগী নানা উদ্যোগ নিয়ে প্রশংসনীয় ভূমিকা রাখছে। তাদের ব্যতিক্রমী কার্যক্রম গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের সবার উচিত এই সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করা।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিসচার সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু। এ সময় সংগঠনের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনসহ অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  9:13 PM