ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
শিল্পকলা একাডেমিতে আগামীকাল জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর, সহযোগীদের ৫ দিন দ্রুত চুক্তির শর্তে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স বেড়ে ২.৮৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাগেরহাটে কাব্যগ্রন্থ ‘অষ্টক’-এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা চরভদ্রাসনে কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন মাধবপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স বেড়ে ২.৮৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ

#
news image

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন (২৮৫ কোটি ৯০ লাখ) মার্কিন ডলারের রেকর্ড প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যা গত বছরের একই সময়ের (জুলাই) ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিনেই (৩০-৩১ জুলাই) প্রবাসী বাংলাদেশিরা প্রায় ১৫২ মিলিয়ন (১৫ কোটি ২০ লাখ) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা পুরো মাসের মোট রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

খাত সংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্স আয়ের এই শক্তিশালী ও ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও সুসংহত করবে। একই সঙ্গে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৬,  11:16 PM