ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ওমানের উপকূলে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকার ক্ষতিগ্রস্ত

#
news image

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় একটি তেল বা রাসায়নিকবাহী ট্যাংকার ‘অজ্ঞাত কোনো বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও) শনিবার (১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে।

সামুদ্রিক সীমান্ত ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা চলছে, ঠিক তখনই এই ঘটনা ঘটল। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইউকেএমটিও জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তুর সরাসরি আঘাতে বাণিজ্যিক জাহাজটির ইঞ্জিন কক্ষে বড় ধরনের ক্ষতি হয়েছে। সংস্থাটির দেওয়া তথ্যমতে, ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

তবে আঘাতের ফলে জাহাজটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত বা কী জাতীয় বস্তুর আঘাতে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

আন্তর্জাতিক ডেক্স :

০২ আগস্ট, ২০২৬,  5:28 AM