ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে সিও অফিস সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরি, ৩ লাখ টাকা লুট

#
news image

পিরোজপুর সদর উপজেলার সিও অফিস সংলগ্ন 'কামাল কম্পিউটার ও স্টাম্প ভেন্ডার' নামক একটি দোকানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ১১ জুলাই গভীর রাতে চোর চক্র দোকানের সাটারের কয়রা কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা লুটে নেয়।

​ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মালিক মোঃ কামাল হোসেন ও তার কর্মচারীরা। ১২ জুলাই সকালে তিনি তার সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় সাটার কিছুটা ফাঁকা দেখতে পান। সন্দেহ হলে তিনি মোটরসাইকেল থেকে নেমে এসে দেখেন দোকানের সাটারের কয়রা কাটা। তাৎক্ষণিক সাটার ওপরে তুলতেই দোকানের ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান এবং ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা চুরির বিষয়টি টের পান।

​পরবর্তীতে দোকান মালিক কামাল হোসেন তার দোকানের কর্মচারীদের খবর দেন এবং বিষয়টি পিরোজপুর সদর থানা পুলিশকে অবহিত করেন। খবর পাওয়া মাত্রই সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

​ঘটনার পর পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান​"আমরা চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত চোর চক্রকে সনাক্ত করতে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"

​এই ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সমাজ।

পিরোজপুর প্রতিনিধি :

১২ জুলাই, ২০২৬,  8:58 PM