ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

"সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে কোনো আপস নয়" — আইন-শৃঙ্খলা সভায় নবাগত ওসি সফর আলী

#
news image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 
সভায় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হোসাইন, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ গোলাম মোর্তজা, ইউপি চেয়ারম্যান আজাদ খান, ইয়াকুব আলী ও জাহাঙ্গীর কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, মো. উজ্জ্বল, মোস্তফা মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কমিটির সদস্যরা।
 
সভায় নবাগত ওসি মো. সফর আলী বলেন, "সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে কোনো আপস নেই। আমার উপজেলায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না। তাদের পক্ষে কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তি সুপারিশ নিয়ে আসবেন না। যদি কেউ এ ধরনের সুপারিশ করেন, তাহলে আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভায় আমি তাদের নাম প্রকাশ করব। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"
 
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
সভায় উপস্থিত সদস্যরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। সমন্বিত উদ্যোগই একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণের অন্যতম পূর্বশর্ত।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

২৯ জুন, ২০২৬,  8:57 PM