ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

গাজীপুরে ৬৪ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#
news image

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা (ফুয়েল) উদ্ধারসহ দুটি যানবাহন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে গাছা থানা এলাকা থেকে মোহাম্মদ শাহরিয়ার ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। তবে অভিযানের সময় সুকৌশলে এক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে, খাইলকুর দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে খোরশেদ আলম ও মেহেদী হাসান নামে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কিছু টাকা (ফুয়েল) উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বেরই বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। তিনি আরও জোর দিয়ে বলেন, এলাকায় মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

গাছা (গাজীপুর) প্রতিনিধি :

১৭ জুন, ২০২৬,  7:49 PM