ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

বারহাট্টায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

#
news image

নেত্রকোনার বারহাট্টায় পুলিশের বিশেষ অভিযানে আড়াই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত চঞ্চল মাহমুদ (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোকদিয়া এলাকায় অভিযান চালিয়ে (১৬ জুন) মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি হলেন, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. চঞ্চল মাহমুদ (৩২)। তিনি নেত্রকোনা মডেল থানার মামলা নং- ১(১২)১৫ এর ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

পুলিশ জানায়, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধি :

১৭ জুন, ২০২৬,  7:12 PM