ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

তারেক রহমান আইলেও কাম হইবো না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

#
news image

গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিক ফেডারেশনের নেতা মাজহারুল ইসলামের কাছে চাঁদা দাবির অভিযোগে এক ছাত্রদল নেতা রাতুল শিকদার অমিকে বহিষ্কার করা হয়েছে। অমি গাজীপুর মহানগরের ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরন দৈনিক পল্লীবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার ছাত্রদল নেতা রাতুল শিকদার অমির চাঁদাবাজির একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাকে সুস্পষ্টভাবে চাঁদা চেয়ে একজনকে হুমকি দিতে শোনা যায়। পরে এ ঘটনায় ওই দিন রাতেই তাকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেডিং ফ্যাডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বাদী হয়ে ছাত্রদলের সভাপতি রাতুলসহ ৬ জনের নাম উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, গাজীপুর সাতাইশ এলাকায় শ্রমিক ফেডারেশন অফিসে বিভিন্ন সময় তারা চাঁদা নিতে আসতেন। এক পর্যায়ে ওই অফিস অন্যত্র সরিয়ে নিলে সেখানেও গিয়ে তারা চাঁদা আদায় করছেন। প্রত্যাশা অনুযায়ী চাঁদা না দেওয়ায় কয়েক মাস পূর্বে শ্রমিকনেতা মাজহারুলকে আটক করে একটি ফ্ল্যাটে নিয়ে ৬৫ হাজার টাকা মুক্তিপণ নেওয়া হয়। এ ঘটনার পর প্রতিনিয়ত মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে চাঁদার টাকা গ্রহণ করতেন ছাত্রদল নেতা রাতুল শিকদার। আর চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে তাকে হুমকি দেওয়া হতো। 
ফাঁস হওয়া অডিও রেকর্ডে রাতুল শিকদার বলেন, এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। আপনি তো পাপ্পু সরকারের নাম বেচেন মিয়া। আপনি সুমন লস্কররে কইয়েন তারেক রহমানের নাম কইলেও কাজ হইবো না। বুঝেন নাই, এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইবো না, বুঝেন নাই। এইডা সবই আমার জানা আছে, ফাঁপরে আছে কাম কাজে নাই, আমি ফাঁপরে ডরাই না। আপনি পাপ্পু সরকার, সুমন লস্কর আর কেডা কেডা আছে লইয়া বসেন এবং কন আমি আইতাছি।’
এ বিষয়ে জানতে ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমির ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ছাত্রদলের নেতা রাতুল শিকদারের বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোঃ নজরুল ইসলাম, গাছা (গাজীপুর) :

১৬ জুন, ২০২৬,  9:05 PM