ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

"শরীরে বিশেষ কায়দায় আটকানো গাঁজা! উদ্ধার করল ৫৫ বিজিবি"

#
news image

হবিগঞ্জ জেলার  চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে শরীরে বিশেষ কায়দায় আটকানো ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবির একটি বিশেষ দল।
 
আজ দুপুর ১২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট  উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ময়মনসিংহ জেলার তারাগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ দল উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আরিফকে তল্লাশি করে তার শরীরের সঙ্গে বিশেষ কায়দায় আটকানো অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
পরে জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

১৬ জুন, ২০২৬,  8:52 PM