টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
১৪ জুন, ২০২৬, 2:26 PM

গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, অনিয়ম এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, কার্যালয়ে সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতা ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের।
ভুক্তভোগীদের দাবি, নামজারি, খারিজ, জমির রেকর্ড সংশোধন এবং অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা নিতে গেলে তাদের দিনের পর দিন কার্যালয়ে ঘুরতে হয়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও ফাইল অগ্রসর হচ্ছে না বলে অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “সরকার ডিজিটাল সেবার কথা বললেও বাস্তবে আমরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না। একটি নামজারির কাজ সম্পন্ন করতে বারবার অফিসে যেতে হচ্ছে। কেউ সঠিকভাবে তথ্য দেয় না, শুধু ঘুরানো হয়।”
আরেক সেবাগ্রহীতা অভিযোগ করে বলেন, “ফাইলের অগ্রগতি জানতে গেলে নানা অজুহাত দেখানো হয়। সাধারণ মানুষকে গুরুত্ব না দিয়ে দিনের পর দিন অপেক্ষা করানো হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে।”
স্থানীয় কয়েকজন ভূমি মালিক জানান, ভূমি অফিসে সেবার মান উন্নয়নের জন্য সরকারের নানা উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ে তার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে পুরো অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এলাকাবাসীর দাবি, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কার্যক্রমের ওপর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি সেবাগ্রহীতাদের অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।