ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

#
news image

সুনামগঞ্জের শাল্লায় শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহতের জের ধরে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। ফয়জল্লাপুর গ্রামে ৩টি প্রবাসীর বাড়িসহ অন্তত ৬টি বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সবকিছু হারিয়ে এক প্রবাসী মায়ের কান্নার আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গেল শুক্রবার রাতে শাল্লার ফয়জল্লাপুর গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছিলেন, ছাদির হোসেন নামে এক যুবক।
অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে গ্রামের ৩টি প্রবাসীর বাড়িসহ ৬টি ঘরে মধ্যযুগীয় তাণ্ডব চালায়। কাদের, নাদির, মালেক ও আব্দুল্লাহসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। এমনকি একটি চুরি হওয়া মোবাইল আব্দুল্লাহ নিয়েছে বলেও প্রমাণ পাওয়ার দাবি তাদের।
সব হারিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 
 শাল্লা থানার ওসি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

১১ জুন, ২০২৬,  9:21 PM