ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন, জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

#
news image

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে জমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা অংশ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী হাসিনা বালু অভিযোগ করে বলেন, তার বসতবাড়ি ভেঙে নেওয়া হয়েছে এবং তাকে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।
অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিনের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে অভিযোগের বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্যের জন্য মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। 

নওগাঁ প্রতিনিধি :

১১ জুন, ২০২৬,  9:15 PM