ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

নোয়াখালীতে ৭০০ পিস ইয়াবা ও ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

#
news image

নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক ব্যক্তি মো. আব্দুল হামিদ (৪৫)। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে এবং নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মহব্বতপুর এলাকার (হামিদ মিয়ার বাড়ি) বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ৪ঠা জুন বৃহস্পতিবার মহব্বতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আব্দুল হামিদের মালিকানাধীন একটি মেকানিক দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে দোকানের ভেতর থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল থেকেই আব্দুল হামিদকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৪ জুন, ২০২৬,  9:11 PM