ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পূর্বের শত্রুতার জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক -১

#
news image

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিন্দান এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

এ ঘটনায় মোঃ বায়েজীদ মিয়া (৫৬) বাদী হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে  অভিযুক্তদের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ১ থেকে ১৩ নম্বর অভিযুক্তসহ আরও ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় বাদীর বড় বোন ফজিলা বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকে শ্লীলতাহানির পাশাপাশি লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার পায়ের গোড়ালিতে গুরুতর জখম ও হাড় ভাঙার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়ভাবে  এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি একাধিকবার  সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পর, গত ১৫ মে শুক্রবার বায়েজীদ মিয়া পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
মামলা দায়েরের পর ১৮ মে দুপুরে অভিযুক্ত ১ নম্বর আসামি ফিরোজ মিয়াকে আটক করে  পূবাইল থানা পুলিশ। আটককৃত ফিরোজ মিয়া পূবাইলের বিন্দান এলাকার  মৃত মেরাজ উদ্দিন এর ছেল। 

মামলার অন্যান্য আসামিরা হলেন— আবুল হোসেন, জাকির, আতাবর, মোছেন আলী, ইলিয়াস, ইয়াসিন, পারভেজ, রেজাউল, ইয়াকুব আলী, সেকান্দর আলী, রাহেলা খাতুন ও ময়ফুল বেগম।

অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। 

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু  হয়েছে পরে একজন আসামি কে গ্রেফতার করি  , অন্যান্য আসামি কে গ্রেফতারে  অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

১৯ মে, ২০২৬,  8:19 PM