ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধ'র্ষণ' ৩ দিন পর আসামি গ্রেফতার

#
news image

ফরিদপুর সদর থানা আলিয়াবাদ ইউনিয়নে আলোচিত তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি জিহাদ খান (২৮) কে রবিবার গ্রেফতার করেছে পুলিশ।
 
আটককৃত জিহাদ খান ফরিদপুর কোতোয়ালি থানার উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে। (১৬মে) তাকে শিবচর থানা এলাকা থেকে আটক করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামি জিহাদ খান পলাতক ছিল।
 
ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশনায় ও সদর থানার সার্কেল আজমীর হোসেনের সার্বিক সহযোগিতায় একটি চৌকস দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
 
ঘটনার মাত্র তিন দিনের মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আসামিকে কঠোর পাহারায় ফরিদপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মামলার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হবে।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

১৭ মে, ২০২৬,  8:11 PM