ঢাকা ২৪ জুন, ২০২৬
শিরোনামঃ
হবিগঞ্জে জেলা পুলিশের  মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত শিক্ষা বিস্তারের মাধ্যমেই সমাজে আলো ছড়াতে হবে : সৈয়দ মোঃ শাহজাহান টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেফতার বড়লেখায় দারুল কোরআন মডেল মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফটিকছড়ির হালদা ভ্যালী চা বাগানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ এলাকাবাসীর গাজীপুরে বিআরটিএর অরক্ষিত ড্রেনে পড়ে নারীর মৃত্যু ভাটিপাড়া, পাহাড়পুর সড়ক ও বাসস্ট্যান্ডে আজমিরীগঞ্জ থানা পুলিশের চেকপোস্ট ও বিশেষ অভিযান গাজীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএর সহায়হা প্রদান

মাধবপুরে মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

#
news image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বর্জ্যের ফেলে  স্তূপ আকারে ‘ময়লার বার্গার’ তৈরি করা  হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় পাইওনিয়ার ডেনিম ও পাইওনিয়ার গার্মেন্টস কোম্পানি লিমিটেড তাদের কারখানা ও আবাসিক এলাকার বর্জ্য দীর্ঘদিন ধরে মহাসড়কের পাদদেশে ফেলছে।
সরেজমিনে দেখা যায়, কোম্পানির গেটের পাশে মহাসড়ক ঘেঁষে বিশাল এলাকাজুড়ে শিল্প ও গৃহস্থালি বর্জ্যের স্তূপ। তীব্র দুর্গন্ধে ওই সড়ক দিয়ে চলাচল করা পথচারী ও যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানান, রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়ানোও অসম্ভব হয়ে পড়েছে। দূষিত বাতাসের কারণে এলাকায় শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির এক ক্লিনার জানান, কর্তৃপক্ষের নির্দেশেই প্রতিদিন সকালে ভ্যানে করে কারখানার বর্জ্য এনে এখানে ফেলা হয়। তবে কোম্পানি কর্তৃপক্ষ দাবি করেছে, “আমাদের কোনো বর্জ্য এখানে ফেলা হয় না। এলাকার বাসাবাড়ির ময়লা ফেলার কারণে মানুষ ভুল বুঝছে।”

কিন্তু স্থানীয়দের অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। তারা জানান, প্রতিদিন সকালে কোম্পানির ক্লিনারদেরই ভ্যানে করে বর্জ্য ফেলতে দেখা যায়, যার ভিডিও ও ছবি প্রমাণ হিসেবে রয়েছে।
এলাকাবাসীর মতে, শিল্পের বিকাশ ঘটলেও অব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। “শিল্প দরকার, কিন্তু পরিবেশ ধ্বংস করে নয়। এর জন্য দায়ী পরিবেশ ধ্বংসকারী মানুষ্যত্বহীন মানুষ,” মন্তব্য করেন এক পথচারী।
দ্রুত প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে  আবেদন জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে বর্জ্য ফেলা বন্ধ, দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ফেলে রাখা বর্জ্য অপসারণ করে স্থানটি জীবাণুমুক্ত করা হোক।
আইনে বলা আছে যে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬গ অনুযায়ী অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ বর্জ্য ফেলা দণ্ডনীয় অপরাধ। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী শিল্প-কারখানাকে নিজস্ব বর্জ্য শোধনের ব্যবস্থা করতে হবে।

নিজস্ব প্রতিবেদক :

০৮ মে, ২০২৬,  7:45 PM