ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন  গাজীপুরে কৃষি গবেষণা ও ধান গবেষণায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  মাদক বন্ধ হবে কীভাবে—যখন মাদক ঘিরেই গড়ে উঠে অর্থনৈতিক স্বার্থের চক্র ? বাগেরহাটে অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য জেলা পরিষদের আর্থিক সহায়তা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে বিএনপির আনন্দ মিছিল ও শোভাযাত্রা রাজশাহীতে নভেম্বরে শুরু হচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’ সিরাজগঞ্জে চালকল মালিকদের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি গাজীপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩, গাড়ি উদ্ধার কচুয়ায় রাড়ীপাড়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মামলাবাজ রাসেলে অতিষ্ট ফেরদৌস গং মিথ্যা মামলা নিয়ে ঘর ছাড়া অনেকেই

বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো ১৬ জুলাই খুলে দেওয়া হবে

#
news image

নতুন করে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস বলেন, “বান্দরবানের স্থানীয় অর্থনীতির একটি বিশাল অংশ এবং অসংখ্য মানুষের জীবিকা সরাসরি এই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে দুর্যোগের কারণে পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে, ১৫ জুলাইয়ের পর বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের নতুন সম্ভাবনা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য আবার পুরোপুরি উন্মুক্ত ও চালু করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “চলমান এই প্রাকৃতিক দুর্যোগের সংকটে আমরা সবাই সর্বস্তরের প্রশাসন ও জনগণ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করেছি। এভাবে সবার সম্মিলিত ও সমন্বিত প্রয়াস অব্যাহত থাকলে যেকোনো বড় দুর্যোগ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে।”

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক :

১৪ জুলাই, ২০২৬,  9:25 PM