ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে।

#
news image

উপজেলার ম্যাজিস্ট্রেট বাড়ি বাজারে চরভদ্রাসন থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা উন্নয়নে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় আয়োজিত এ বৈঠকে মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
বৈঠকে সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। উপস্থাপনায় ছিলেন এসআই কাজী রিপন হোসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে  উপস্থিত ছিলেন অহিদুজ্জামান মোল্লা আহবায়ক উপজেলা বিএনপি প্রস্তুত কমিটি, আব্দুল কুদ্দুস বাদশা সদস্য সচিব উপজেলা বিএনপি প্রস্তুত কমিটি, গোলাম মোস্তফা সদস্য প্রস্তুত কমিটি, মোজাফফর হোসেন জাফর সভাপতি যুবদল এছাড়াও উপস্থিত ছিলেন।এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 
বক্তারা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোঃ রফিকুজ্জামান, কনস্টেবল সবুজ লস্কর, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
সভাপতির বক্তব্যে ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচক মনোভাব ও সচেতনতা। তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং ডিজিটাল অপরাধের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
 
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী একা কখনোই সব সমস্যার সমাধান করতে পারে না। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই পারে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।”
 
বৈঠক শেষে উপস্থিত সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উঠান বৈঠক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

০২ মে, ২০২৬,  9:05 PM