ঢাকা ১৭ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: ৪০ বছর পর আবারও সেই চেনা রূপ সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য

#
news image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) উদ্যোগে চুনারুঘাটের বাল্লা রেল স্টেশন মাঠে সীমান্ত এলাকার অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। একই সাথে বিজিবি সরাইল রিজিয়নের সাম্প্রতিক আভিযানিক কার্যক্রমের ওপর এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।

হবিগঞ্জ ৫৫ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদক এবং জাসপোস আধুনিক চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম দিনব্যাপী প্রায় ২০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা, চশমা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। এছাড়া স্বল্প মূল্যে ছানি অপারেশনের জন্য বিশেষ টোকেন প্রদান করা হয়। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেবামূলক কার্যক্রম শেষে সরাইল রিজিয়নের আভিযানিক সাফল্য তুলে ধরেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। তিনি জানান, সরাইল রিজিয়নের অধীনস্থ ২১১টি বিওপির মাধ্যমে বিজিবি সদস্যরা ১২০৪ কিঃমিঃ সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন।

গত ০১ জানুয়ারি ২০২৬ হতে ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত অর্জিত সাফল্যসমূহ, ২৫৮ কোটি ৭৪ লক্ষ ৯৬ হাজার ২২৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ। বিভিন্ন অপরাধে ৭৬ জন আসামী গ্রেফতার। অভিযান চালিয়ে পিস্তল, কার্তূজ, ১০টি গ্রেনেড এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার। অবৈধভাবে উত্তোলিত ৯,৫৯৩ ঘনফুট পাথর এবং ১,৪৬,৪৮০ ঘনফুট বালু জব্দ।

ব্রিফিংয়ে অধিনায়ক আরও জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসা এবং কোরবানির পশুর চামড়া পাচাররোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। অসাধু ব্যবসায়ীদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৬,  2:04 AM