ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দা দিয়ে কুপিয়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজীবদিয়া গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে একই গ্রামের বশির খানের ছেলে সাইদুল ইসলাম (৩৫) অতর্কিতভাবে ধারালো দা দিয়ে হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে আনোয়ারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর অভিযুক্ত সাইদুল ইসলাম সরিষাবাড়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং নিজেকে দোষী দাবি করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এসআই চান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করেন। জানা যায়, আনোয়ার ও সাইদুল ইসলাম একই গ্রামের প্রতিবেশী।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

২৬ এপ্রিল, ২০২৬,  7:48 PM