ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

৫৯ বিজিবির অভিযানে পাথর বোঝাই ০১টি ভারতীয় ট্রাকসহ ৫৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

#
news image

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পাথর ভর্তি ০১টি ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিল এর বিকল্প নেশাজাতীয় সিরাপের বিশাল চালান জব্দ করেছে। গোপন সংবাদ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় মহানন্দা  ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সহকারি পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপি হতে একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের পশ্চিম পাশে অবস্থিত জনৈক আলম ট্রেডার্স এর স্টোন ইয়ার্ডে পার্কিং-এ থাকা একটি ভারতীয় ট্রাকে (WB65-D-8924) তল্লাশী অভিযান  পরিচালনা করে। এতে বিজিবি টহল দল ওই ট্রাকে রক্ষিত পাথরের মধ্যে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ফেন্সিডিল এর বিকল্প ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রাকের চালক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বস্তাগুলো খোলার পর সর্বমোট ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় (Eskuf DX সিরাপ-৩,৮৯৭ বোতল এবং Fairdyl সিরাপ-২,০৩৮ বোতল) সিরাপ  পাওয়া গেছে এবং মাদকদ্রব্য বহনের দায়ে পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দকৃত ট্রাক, জব্দকৃত পাথর এবং মাদকদ্রব্যের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ১০, ৫৩৫ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে। 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  6:38 AM