ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

কাটাখালীতে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত ব্যাগ থেকে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার

#
news image

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি দল কাটাখালী থানার নওদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি কাপড়ের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে র‍্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই ব্যাগটি তল্লাশি করে ৪১ বোতল অবৈধ ফেনসিডিল জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‍্যাব-৫ বিষয়টি নিশ্চিত করেছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

রাজশাহী প্রতিনিধি :

১৭ এপ্রিল, ২০২৬,  7:47 PM