ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

রাজশাহীতে বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও নৌকা জব্দ

#
news image

মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ, ট্যাবলেট, মদ এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে চারঘাট থানার রাওথা এলাকায় মিরগঞ্জ বিওপির সদস্যরা অভিযান চালান। নদীর পাড়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় দুইজন মাদককারবারিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা নৌকা থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ (ESKUF) জব্দ করা হয়। জব্দকৃত নৌকা ও মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, চরমাজারদিয়া বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানার বরেন্দ্র এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সেখান থেকে ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ বোতল Monogold কফ সিরাপ, ১০ বোতল Tuscorex কফ সিরাপ এবং ১ বোতল Choco কফ সিরাপ জব্দ করা হয়।

এছাড়া চারঘাট থানার ইউসুফপুর বিওপির টহলদল মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের তাড়া খেয়ে মাদককারবারিরা বস্তা ফেলে পালিয়ে গেলে সেগুলো থেকে ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক জানান, জব্দকৃত এসব মাদকদ্রব্য ও মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহী প্রতিনিধি :

১০ এপ্রিল, ২০২৬,  8:09 PM