ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

সরিষাবাড়ীতে চুরি মামলার ৪ নারী আসামিদের আদালতে প্রেরণ

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অভিযোগে গ্রেফতার চার নারী আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সরিষাবাড়ী থানা পুলিশ তাদেরকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শিমলা বাজার এলাকায় এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৬,  12:20 AM