ঢাকা ১৭ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: ৪০ বছর পর আবারও সেই চেনা রূপ সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ

#
news image

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বাজারে একটি মাছের আড়তে অভিযান চালিয়ে ১১৩ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ (স্টিংরে) জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। পরে মাছটি নোয়াখালী উপকূলীয় কার্যালয়ে নিয়ে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
 
শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে সোনাপুর বাজার মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
 
বন বিভাগ সূত্রে জানা গেছে, ভোরে সোনাপুর বাজারের একটি মাছের আড়তে বিক্রির উদ্দেশ্যে বড় আকারের একটি শাপলাপাতা মাছ নিয়ে আসেন এক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এ সময় মাঝখানে কাটা অবস্থায় মাছটি জব্দ করা হয়। তবে কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছের আড়তের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
 
বন বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, শাপলাপাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। সাধারণত নদী ও সাগরের তলদেশে বসবাসকারী এ প্রাণী ছোট মাছসহ অন্যান্য জলজ প্রাণী খেয়ে খাদ্যচক্রের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। কিন্তু অতিরিক্ত শিকার, অবৈধ বেচাকেনা ও আবাসস্থল ধ্বংসের কারণে বর্তমানে প্রজাতিটি মারাত্মক হুমকির মুখে রয়েছে।
 
নোয়াখালী জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী এ ধরনের প্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী প্রতিনিধি :

০৬ মার্চ, ২০২৬,  5:28 PM