ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

গরু চুরি করে পালানোর সময় কথিত হবিগঞ্জের সাংবাদিক শাহ আলমসহ ৩ জন আটক।

#
news image

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেটকারে করে গরুর বাছুর চুরি করে পালানোর সময় সাংবাদিক পরিচয়ধারী শাহ আলমসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) করে গরুর বাছুর নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা গাড়িটিকে ধাওয়া করে একপর্যায়ে তিনজনকে হাতেনাতে আটক করে। গাড়িটিতে ‘মুভি বাংলা’ ও ‘সাংবাদিক’ স্টিকার লাগানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
 
আটকরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে মো. শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাহাইর উত্তরপাড়া গ্রামের চান মিয়ার ছেলে মো. সামসুল ইসলাম (৪০) এবং একই এলাকার কালাগাজী বাড়ির মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।
 
অভিযোগ রয়েছে, শাহ আলম নিজেকে ‘স্বদেশ বিচিত্রা’র হবিগঞ্জ স্টাফ রিপোর্টার, ‘মুভি বাংলা’র প্রতিনিধি এবং ‘হবিগঞ্জের বানী’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। এছাড়া আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পরিচয় দিয়েও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানের নামে যানবাহন থামিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
 
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় গরু চুরির অভিযোগে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :

০১ মার্চ, ২০২৬,  9:44 PM