ঢাকা ১৭ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: ৪০ বছর পর আবারও সেই চেনা রূপ সরিষাবাড়ীতে ৩০২ প্রান্তিক শিশুর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা ও মুরগি বিতরণ চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান তথ্য অধিদফতরের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি : ৪ শিক্ষককে শোকজ আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়: অ্যাটর্নি জেনারেল টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

ফরিদপুরে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

#
news image

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) ফরিদপুরে চাঞ্চল্যকর শ্রমিক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিয়াত শেখ ওরফে হাকিম (২২)–কে মাগুরা জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব ১০ এর কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম।
 
র‌্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে আকিজ-বশির গ্রুপের একটি জুট মিলে কর্মরত শ্রমিক ভিকটিম মো. সজিব ওরফে শরীফ (১৯) কাজ শেষে কম্প্রেসার মেশিনের সাহায্যে শরীরের ধুলাবালি পরিষ্কার করছিলেন। এ সময় অভিযুক্ত রিয়াত শেখ ওরফে হাকিম ও তার এক সহযোগী কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস ভিকটিমের পায়ুপথে প্রবেশ করায়। এতে তার পেট ফুলে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত চাপের বাতাস প্রবেশে ভিকটিমের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 
এ ঘটনায় ভিকটিমের পিতা বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। ঘটনার পর থেকে পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করতে সক্ষম হয়।
 
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
 
র‌্যাব আরও জানায়, এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  9:08 PM