ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সামনে থেকে বোমা উদ্ধার

#
news image

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি)  উপজেলার সদকী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের ২০ গজ দূরে অবস্থিত ঘাসের ক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেঁষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। বাজার ঘেঁষে স্থানীয় মতিন মাস্টার নেপিয়ার ঘাস ক্ষেত। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান মুখ বাঁধা দুটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করেন। তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যরা ছুটে আসেন এবং দুটি ব্যাগ থেকে লাল স্কচটেপ প্যাঁচানো ১০টি বোমসদৃশ বস্তু উদ্ধার করেন।

এদিকে ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র ২০ গজ দূর থেকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে বানিয়াকান্দি ভোটকেন্দ্রের সামনে থেকে দুটি ব্যাগ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান।

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি :

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  8:33 PM