ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নির্বাচনের আগেই ফটিকছড়িতে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি চুরি

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আনা সরঞ্জামাদি চুরি হয়েছে। চোরেরদল এই কেন্দ্রটির সিসিটিভি ক্যামেরার এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার) ও মনিটরসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম এবং বিদ্যালয়ের মালামাল লুট করে নিয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো সময় উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
আসন্ন নির্বাচনে এটি উপজেলার ১০৫ নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত।কিন্তু কখন, কারা, কিভাবে এসব মালামাল চুরি করেছে, তা জানা যায়নি।
 
চুরির ঘটনার পর বিদ্যালয়ের নৈশপ্রহরী মোঃ জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নৈশপ্রহরীর চরম অবহেলা ও অনুপস্থিতির সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে।
 
 ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে।”

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  9:46 PM