ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ।

রোববার ১১ জানুয়ারি মধ্য রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। 

একই দিন দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতারকৃত মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া জনৈক মিরার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক তুহিন মিয়া ও সহকারী উপ পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে আসামি মামুন ওরফে রতনকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ীর ভাড়াটিয়া সুজনের কক্ষে থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।  তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

১১ জানুয়ারি, ২০২৬,  6:30 PM